সম্প্রকি বাংলাদেশে গ্রুপ ভিডিও কল সুবিধা নিয়ে এসেছে ভাইবার। এ ফিচারের মাধ্যমে অনির্দিষ্ট সময়ের জন্য ২০ জন একসাথে গ্রুপ ভিডিও কল করতে পারবে।
এর আগে ভাইবারের গ্রুপ অডিও কল ফিচারের সাফল্যের ধারাবাহিকতায় এবং গ্রুপ ভিডিও কলের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে ফেস-টু-ফেস আলোচনা ও কনফারেন্স সুবিধার জন্য এ বাংলাদেশ এ ফিচার উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। গ্রুপ ভিডিও কল করতে ক্লিক করতে হবে এই লিংকে
https://vb.me/901b08।
এ নিয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল বলেন, ভাইবারে ভিডিও কল শুরু করা খুবই সহজ। স্ক্রিনের ওপরে
‘ভিডিও
’ বাটন প্রেস করার মাধ্যমে ভিডিও কল শুরু করা যাবে এবং চলমান ভিডিও কলে
‘মোর পার্টিসিপেন্ট
’ প্রেস করলেই ভিডিও কলে যোগ করা যাবে অন্যদের। ব্যবহারকারীরা কল চলাকালীন কময়ে
‘মিউট
’ থাকতে পারবেন এবং ভিডিও বন্ধ করে রাখতে পারবেন এবং একইসাথে দেখতে পারবেন কারা
‘মিউট
’ অবস্থায় আছেন এবং ভিডিও বন্ধ করে রেখেছেন। ভবিষ্যতে অংশগ্রহণকারীর এ সংখ্যাকে আরও বাড়াবো।